কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিগার ঠিক রাখতে ডায়েট করছে বিড়াল

১৭ কেজির বিড়াল। ছবি : সংগৃহীত
১৭ কেজির বিড়াল। ছবি : সংগৃহীত

প্রথম দেখায় মনে হবে এটি একটি ছোটখাটো পান্ডা। ভুল ভাঙবে আরেকটু কাছে গেলেই। বিশাল দেহি এ বিড়ালটির ওজন ১৭ কেজি। যা চার বছরের একটি বাচ্চার সমান। দানবীয় দেহের কারণে পোষা এই প্রাণীটি সাড়া ফেলেছে গোটা বিশ্বে।

সম্প্রতি রাশিয়ার একটি হাসপাতালের বেসমেন্টে এই বিড়ালের সন্ধান মিলেছে। উদ্ধারকারীরা প্রথমে বিড়ালটি দেখার পরই চমকে যান। তারা আগে কখনো এত বড় বিড়াল দেখেনি।

উদ্ধারকারীরা ধারণা করছেন, হাসপাতালের উদ্ধার কর্মীরা বিস্কুট ও স্যুপ দিয়ে বিড়ালটিকে আপ্যায়ন করত। কমতি ছিল না কোনো আদর যত্নের। ফলে চলাফেলা না করে আয়েশি ভঙ্গিতে শুধু খেয়েছে আর মোটা হয়েছে।

অতিরিক্ত স্বাস্থ্যের কারণে বেশ স্বাস্থ্যঝুঁকিতে পড়ে গেছে বিড়ালটি। এখন তাকে আগের ফিগারে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে পশু আশ্রয়কেন্দ্রে। মেনে চলতে হচ্ছে কঠিন ডায়েট। শুধু তাই নয়, করতে হচ্ছে শারীরিক কসরতও।

এ সম্পর্কে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, নিজের জন্য আদর্শ ওজন সাড়ে চার কেজিতে পৌঁছাতে ম্যাক্স নামের বিড়ালটিকে কমাতে হবে আরও ৭০ শতাংশ ওজন। তাই বেশ কয়েক মাস ডায়েটের মধ্য দিয়ে যেতে হবে দানবীয় এই বিড়ালটিকে।

প্রাণীর প্রতি ভালোবাসা থেকে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ানোর নজির এটাই প্রথম নয়। জানা গেছে, এ বছরের জুলাইয়ে বেশি খাইয়ে নিজের পোষা কুকুরকে মেরে ফেলে এক নারী। পরে তাকে দুই মাসের জেল দেন নিউজিল্যান্ডের আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X