কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাস্ক-জাকারবার্গের লড়াই লাইভ দেখাবে টুইটার

মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মধ্যকার লোহার খাঁচার (কেইজ ফাইট) ভেতর লড়াই টুইটারে সরাসরি দেখানো হবে। তবে এ লড়াই ঠিক কোথায় হবে, তা এখনো স্পষ্ট না।

আজ রোববার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস।

এর আগে গত জুনে একে অপরকে ‘কেইজ ফাইটের’ আমন্ত্রণ জানান মাস্ক ও জাকারবার্গ। তখন পৃথিবীর দুই শীর্ষ ধনীর খুনসুটিতে বেশ মজা নিয়েছেন নেটিজেনরা। তবে এবার তাদের এই লড়াই বাস্তবেই হতে চলেছে। এমনকি এই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন মাস্ক। আর তার বেশ আগ থেকেই জ্যু জিতসু প্রশিক্ষণ নিয়ে আসছেন জাকারবার্গ।

রোববার এক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘জাক বনাম মাস্কের লড়াই এক্স-এ (টুইটারের বর্তমান নাম) লাইভ স্ট্রিমিং করা হবে। এই লড়াই থেকে সব আয় বয়স্ক ব্যক্তিদের জন্য দান করা হবে।

আরও পড়ুন : লোহার খাঁচায় লড়বেন মাস্ক-জাকারবার্গ!

গত জুন মাসে লোহার খাঁচায় লড়াইয়ের জন্য জাকারবার্গকে আহ্বান জানিয়েছিলেন ইলন মাস্ক। এরপর থেকেই পৃথিবীর দুই শীর্ষ ধনীর লড়াই নিয়ে নেটিজেনরা নানা জল্পনা-কল্পনা শুরু করেন।

তখন টুইটারে মাস্ক লেখেন, ‘জাকারবার্গের সঙ্গে খাঁচায় লড়াইয়ের কথা ভাবছি।’ এমন আহ্বানে চুপ করে বসে থাকেননি মার্ক জাকারবার্গ। জবাবে তিনি মাস্কের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’

ইলন মাস্কও লড়াইয়ের স্থান জানাতে কুণ্ঠাবোধ করেননি। তিনি সঙ্গে সঙ্গেই ভেন্যুও জানিয়ে দেন। এক শব্দে কমেন্টে লেখেন, ‘ভেগাস অক্টাগন।’ অষ্টভুজ আকৃতির লোহার খাঁচাটি নেভাডার লাস ভেগাসে অবস্থিত। যেখানে ইউএফসি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১০

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১১

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১২

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৪

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৫

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৬

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৭

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৯

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

২০
X