কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হুবহু মানুষের মতো কথা বলছে কাক

মানুষের মতো কথা বলেতে পারে কাকটি। ছবি : সংগৃহীত
মানুষের মতো কথা বলেতে পারে কাকটি। ছবি : সংগৃহীত

খাঁচায় বন্দি বড় একটি দাঁড়কাক। তার ভেতরেই রয়েছে ছোট্ট একটি ঘর। ছোট ঘরের বাসিন্দা হলেও কাকটি কিন্তু বেশ বড় সেলিব্রেটি। কাকটির ইন্টারভিউ নিতে হাজির হয় অনেকে। অবশ্য কাউকে হতাশ করে না কাকটি। হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগিয়ে দেয়। ফোনের জবাব দিতে পারে। আবার মজার কোনো জোকস শুনে উচ্চস্বরে হাসতে পারে কাকটি। এমনকি বড়াই করতেও ভালোবাসে সে।

পাখি হলেও অত্যন্ত মেধাবী এই কাক। সে রাশিয়ার মস্কোর কাছে কাশিরার কোভচেগ অ্যানিমেল স্টুডিওর বাসিন্দা। তার নাম কারলুশা। পাখিটি অবিকল মানুষের মতো কথা বলতে পারে।

এই স্টুডিওর প্রধান আনা পোনোমারেভা জানান, কারলুশা প্রথমবার যখন কথা বলে ওঠে তখন চিড়িয়াখানার কর্মী হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ কারলুশা ওই কর্মীর নাম ধরে ডেকেছিলেন। তাও আবার স্টুডিও প্রধানের কণ্ঠস্বর নকল করে।

শুরু থেকেই স্টুডিও প্রধানের কণ্ঠস্বর বেছে নেয় কারলুশা। কেউই পাখিটিকে কথা বলা বা অনুকরণ করা শেখায়নি। পোনোমারেভা বলছিলেন, অন্য দিনের তুলনায় আজ বেশ আমুদে মুডে রয়েছে কারলুশা। তার মুখ থেকে বের হওয়া প্রথম শব্দ ছিল পাশা। আর এটা সে চিৎকার করেই বলেছিল। কারণ পোনোমারেভা এভাবেই উচ্চস্বরে তার কর্মীদের ডেকে থাকেন। তবে কারলুশার মুখ থেকে নিজের নাম শুনে ওই কর্মী বেশ ভয়ও পেয়ে গিয়েছিল।

১৭ বছর বয়সী কারলুশা খুব নিখুঁতভাবে কণ্ঠস্বর নকল করতে পারে। শুধু কণ্ঠস্বরই নয় ব্যক্তিত্ব অনুযায়ী কোথায় কতটুকু জোর দিয়ে কথা বলতে হবে সেটিও জানে। এমনকি মাঝে মাঝে কারলুশার কণ্ঠে নিজের নাম শুনে পোনোমারেভাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সেলিব্রেটি এই পাখিকে টিভির পর্দায়ও দেখা গেছে। এ নিয়ে মজার ঘটনাও রয়েছে। দ্য ভ্যাম্পায়ার্স অব মিডল্যান্ড সিরিজের সেটে রুশ অভিনেতা ইউরি স্তোইয়ানভের করা জোকস শুনে হেসে ওঠে কারলুশা।

কারলুশার মধ্যে একটা আভিজাত্যের ভাব রয়েছে। আবার সে খুব একরোখাও। পোনোমারেভা ছাড়া কারও কথাই সে শোনে না। কেউ কাছে গেলেই তাকে ঠোকর মারে। পোনোমারেভা ছাড়া কাউকে ঘেঁষতে দেয় না সে।

অবসর সময়ে কারলুশার সবচেয়ে পছন্দের কাজগুলোর একটি হচ্ছে খাবার নিয়ে খেলা করা। আবার সামনে খাবার পেয়েই দ্রুত খেতে শুরু করে না কারলুশা। বরং এটা তার কাছে বিনোদন। অবশ্য কারলুশা ছাড়াও চিড়িয়াখানার অন্য প্রাণীরাও সেলিব্রেটি। তাদেরও দেখা যায় টিভির পর্দায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X