কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অভিধানে যুক্ত হলো নতুন শব্দ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কখনও কি খুব সুন্দর কিছু দেখে হতবিহ্বল হয়ে গেছেন। সঙ্গীকে সেই ‘অতিরিক্ত কিউটনেস’ সম্পর্কে জানাতে গিয়ে উপযুক্ত শব্দ খুুঁজে পাননি অথবা মনে হয়েছে বিদ্যমান কোনো শব্দ সেই কিউটনেস প্রকাশে যথেষ্ট নয়। এমন ক্ষেত্রে হয়তো বলেছে, ‘আমি বাকরুদ্ধ। এত্ত এত্ত কিউট, ভাষায় প্রকাশ করতে পারব না।’

এবার আপনি সেই মুহূর্তও ভাষায় প্রকাশ করতে পারবেন। কারণ, সুন্দর কিছু দেখে ভাষা হারিয়ে ফেলার মতো পরিস্থিতি বর্ণনায় অভিধানে যুক্ত হয়েছে নতুন শব্দ। খবর বিবিসির।

অক্সফোর্ড ইংরেজি অভিধানে যুক্ত হওয়া শব্দটি ‘Gigil’. উচ্চারণ ‘ghee-gill’. এটি এখন ‘অনুবাদযোগ্য’ শব্দের তালিকার অংশ। অথবা যেগুলোর ইংরেজি সমতুল্য শব্দ নেই, সে ক্ষেত্রে শব্দটি ব্যবহার হবে।

ফিলিপাইনের তাগালগ ভাষা থেকে নেওয়া ‘Gigil’ হলো এত তীব্র অনুভূতি যে এটি আমাদের হাত শক্ত করে চেপে ধরার, দাঁত কিড়মিড় করার এবং যাকে আমরা খুবই আরাধ্য মনে করি তাকে চিমটি বা চেপে ধরার অপ্রতিরোধ্য তাড়না দেয়।

সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিস্ময় বা ক্ষোভ প্রকাশের জন্য ব্যবহৃত একটি প্রচলিত বিস্ময়বোধক শব্দ ‘Alamak’-কেও তালিকায় স্থান দেওয়া হয়েছে।

অক্সফোর্ড ইংরেজি অভিধান কর্তৃপক্ষ বলেছে, যারা অন্যান্য ভাষার পাশাপাশি ইংরেজিতে কথা বলেন তারা অন্য ভাষা থেকে অনুবাদযোগ্য নয় এমন শব্দ ধার করে আভিধানিক শূন্যস্থান পূরণ করেন। যখন তারা প্রায়শই এটি করেন, তখন ধার করা শব্দটি তাদের শব্দভান্ডারের অংশ হয়ে যায়। বিষয়টি খুবই স্বাভাবিক এবং এভাবে ভাষা গতিশীল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X