কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল ঘনিষ্ঠ যেসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিমরা

ইসরায়েলঘনিষ্ঠ ব্র্যান্ডগুলোর পণ্য বয়কট করছেন মুসলিমরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলঘনিষ্ঠ ব্র্যান্ডগুলোর পণ্য বয়কট করছেন মুসলিমরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন দেশের বিবেকবান মানুষ শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে ইসরায়েল ও এর মিত্র ব্র্যান্ডগুলোর পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বয়কটের আওতায় থাকা অনেক ব্র্যান্ড এমন, যেগুলো প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবু ধর্ম, মানবতা এবং সংহতির প্রতি দায়বদ্ধতা থেকে অনেকেই এসব পণ্য বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন।

ইসরায়েল ঘনিষ্ঠ যেসব ব্র্যান্ডকে মুসলিমরা বয়কট করছেন সেসব কোম্পানির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে দ্য ইসলামিক ইনফোরমেশন নামের একটি ওয়েবসাইট। সেখানে দেখা গেছে, বয়কটের তালিকায় রয়েছে প্রযুক্তি ব্র্যান্ড থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রস্তুত কোম্পানিও।

বয়কট করা এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে- ইসরায়েলে গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে থাকা মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির সঙ্গে অংশীদারিত্ব থাকা প্রতিষ্ঠান আরেক মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। নেতানিয়াহুর দেশে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠান অ্যাডিডাস এবং ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূমিতে কারখানা স্থাপন করা মার্কিন বহুজাতিক কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানি কোকাকোলা।

এ ছাড়া মুসলিমদের বয়কটের তালিকায় আরও রয়েছে- ইসরায়েলি সেনাদের জন্য খাবার বিতরণ করা মার্কিন মাল্টিন্যাশনাল ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ব্যবসা ও পণ্য বিক্রি করা আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভারও রয়েছে বয়কটের তালিকায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ফুড কোম্পানি ‘ওসেম’-এর পণ্য বয়কট করা হচ্ছে। ইসরায়েলি সোডাস্ট্রিম কোম্পানির সঙ্গে ব্যবসায়িক ইতিহাস রয়েছে পেপসিকো। ফলে, তারাও বয়কট এড়াতে পারছে না। আর ইসরায়েলে সক্রিয় ব্যবসা থাকায় লোরিয়ালের পণ্যও বয়কট লিস্টে রাখা হয়েছে। সে সঙ্গে ইসরায়েলি প্রকল্পে প্রযুক্তি বা পণ্য সরবরাহ করে এই বয়কটে নিজেদের নাম লিখিয়েছে হুন্দাই ও ফিলিপসের মতো কোম্পানি।

উল্লেখ্য, এই তালিকাটি দীর্ঘ। যেখানে কয়েকশ ব্র্যান্ডের নাম রয়েছে। যেগুলোর সঙ্গে ইসরায়েলের রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ। শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সংহতির প্রতীক হিসেবে এসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিম ও বিশ্বের বিবেকবান মানুষরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X