কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাশরুম খাইয়ে ৩ জনকে হত্যা করেন নারী

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ডাইনিং টেবিলে সাজানো হলো সুস্বাদু বিফ ওয়েলিংটনসহ মজাদার সব খাবার। আর এসব খাবার ঘিরে জমে উঠেছে পরিবারের প্রিয়জনদের হাসি-আড্ডা। যেন পারিবারিক ভালোবাসা আর সম্পর্ক মেরামতের এক আয়োজন চলছে। কিন্তু কে জানত, সেই টেবিলেই অপেক্ষা করছে অদৃশ্য মৃত্যুর দূত।

একটি অচেনা বিশাক্ত মাশরুম মুহূর্তেই কেড়ে নেয় তাজা কয়েকটি প্রাণ। এটি কোনো গল্প বা উপন্যাস নয়, বরং বাস্তবেই এমনটি ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের লিয়োংগাথা শহরে।

ঘটনাটি ঘটে ২০২৩ সালে, যখন প্যাটারসন নিজের বাড়িতে দুপুরের খাবারের সময় স্বামীর মা-বাবা ও খালা-খালুর জন্য প্রস্তুত করেছিলেন বিফ ওয়েলিংটন। খাবারের মধ্যে তিনি ‘ডেথ ক্যাপ’ নামের বিষাক্ত মাশরুম মিশিয়ে দেন। খাবার খাওয়ার পর তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শেষপর্যন্ত প্রাণ হারান।

আদালতের রায় ঘোষণার পর প্যাটারসন দাবি করেন, এটি ছিল দুর্ঘটনাজনিত। তিনি জানান, তিনি জানতেন না যে মাশরুম এত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। ডেথ ক্যাপ মাশরুম দেখতে সাধারণ মাশরুমের মতো এবং স্বাদও মিষ্টি। কিন্তু এতে থাকা অ্যামাটক্সিন নামের বিষ শরীরে প্রবেশ করলে অঙ্গপ্রত্যঙ্গ ক্রমাগত বিকল হতে শুরু করে এবং কয়েক দিনের মধ্যে প্রাণনাশ ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেথ ক্যাপ মাশরুম সাধারণ মাশরুমের মতো দেখায়। তাই ভুলবশত খাওয়ার ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় আদালত স্পষ্ট করেছে, সচেতনভাবে খাবারে বিষযুক্ত উপাদান মিশিয়ে হত্যা করা এক গুরুতর অপরাধ, যা শাস্তিযোগ্য এবং সামাজিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।

এছাড়া, এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, কিভাবে স্বাভাবিকভাবে ঘরে প্রস্তুত করা খাবারের মধ্যে এত ভয়ঙ্কর কিছু লুকানো থাকতে পারে। স্থানীয় আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, খাদ্যে কোনো ধরনের বিষ বা অচেনা উপাদান ব্যবহার করার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা জরুরি।

এরিন প্যাটারসনের এই ঘটনার রায় কেবল তার জন্য নয়, বরং একটি সতর্কবার্তা হিসেবে গণ্য হচ্ছে। আদালতের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়েছে, পারিবারিক নিরাপত্তা, সচেতনতা এবং খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অবহেলা মৃত্যুর কারণ হতে পারে এবং এমন অপরাধের শাস্তি কঠোর হতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X