কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল মাস্ক-গ্রিমস দম্পতির তৃতীয় সন্তানের পরিচয়

ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমস। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমস। ছবি : সংগৃহীত

ইলন মাস্ক ও তার সাবেক সঙ্গী গ্রিমসের দুটি নয়, তিনটি সন্তান রয়েছে। তাদের ওই ছেলে সন্তানের নাম টেকনো মেকানিকাস (ওরফে টাও)। মার্কিন ধনকুবের ও টেসলার সিইও মাস্কের নতুন এক জীবনীতে এমন তথ্য উঠে আসে। খবর ইন্ডিপেনডেন্ট ও নিউইয়র্ক টাইমসের।

ইলন মাস্কের নতুন এই স্মৃতিকথা আগামী মঙ্গলবার বাজারে আসবে। বইটির লেখক সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন। বইটি লেখার আগে তিনি মাস্কের সঙ্গে টানা দুই বছর চলাফেরা করেছেন। এরই মধ্যে বইটি প্রি-অর্ডারের ভিত্তিতে ‘অ্যামাজনের বেস্ট সেলার’ বইয়ের তালিকায় উঠে এসেছে।

মাস্কের নতুন জীবনী পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের ঘরে তৃতীয় সন্তানের জন্ম হয়েছিল। তবে ওই ছেলে কবে, কখন জন্মগ্রহণ করেছে তা জানা যায়নি। এতদিন তার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়েছিল। এ নিয়ে তিন সঙ্গীর সঙ্গে মাস্কের ১০ সন্তান রয়েছে।

২০১৮ থেকে ২০২২ সালে মাস্ক ৩৫ বছর বয়সী কানাডিয়ান সংগীতশিল্পী ক্লেয়ার বাউচারের সঙ্গে কাটিয়েছেন। এই সংসারে তার দুটি সন্তান রয়েছে। একটি ছেলে, অন্যটি মেয়ে।

সম্প্রতি ভক্তদের জন্য নিজের যমজ সন্তানের ছবি শেয়ার করেছেন মাস্ক। ছবিতে দেখা যায়, জমজ সন্তানের একটি মাস্কের কোলে এবং অন্যটি শিভন জিলিসের। ২০২১ সালের নভেম্বরে টেক্সাসের অস্টিনে এই জমজ সন্তানের জন্ম হয়েছিল।

এ ছাড়া মাস্ক ও তার সাবেক স্ত্রী কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনের ছয় সন্তান রয়েছে। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যমে পিপলের খবরে বলা হয়েছে, ২০০২ সালে মাস্কের প্রথম ছেলে নেভাদা আলেকজান্ডারের জন্ম হয়। তবে জন্মের মাত্র ৭০ ‍দিন পর ওই ছেলে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X