কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ব্রিকস জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিকস-এ পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখন পর্যন্ত জোটের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। ফলে আপাতত অতিথি দেশ হিসেবেই জোট সম্মেলনে অংশ নেবে ফিলিস্তিন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল-হাফিজ নোফাল।

শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত নোফাল বলেন, ‘ফিলিস্তিন আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। কিন্তু কিছু বিশেষ শর্তের কারণে আমরা এখনো পূর্ণাঙ্গ সদস্য হতে পারিনি। সেই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা অতিথি হিসেবেই থাকব। জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।’

২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল মিলে ব্রিকসের যাত্রা শুরু করে। পরে ২০১১ সালে এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ২০২৪ সালে জোটে যুক্ত হয় মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইরান। চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়া পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ব্রিকসে অন্তর্ভুক্ত হয়।

শুধু সদস্য দেশ নয়, আরও একাধিক অংশীদার রাষ্ট্র ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এদের মধ্যে রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

ফিলিস্তিনের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘আমরা সমমনা দেশগুলোর ব্রিকসে যোগদানকে স্বাগত জানাই। এভাবে সবাই একসঙ্গে কাজ করলে একটি ন্যায্য ও সমতাভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘ব্রিকস এখন উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগিতার প্ল্যাটফর্ম। এটি আন্তর্জাতিক রাজনীতিতে বহুমেরুকরণ ও গণতন্ত্রায়নের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখছে। ফলে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো ব্রিকসকে ব্যাপকভাবে গ্রহণ করছে।’

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X