কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত

গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নৌবহরে এবার উড়তে দেখা গেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সুমুদ ফ্লোটিলায় ৪৪টি দেশের ৫৫টি জাহাজ অংশগ্রহণ করছে, যেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী ও সাধারণ স্বেচ্ছাসেবীরা মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজার উদ্দেশ্যে ছুটছেন।

নৌবহরের একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। সেখান থেকে লাল সবুজের পতাকা হাতে ছবিও শেয়ার করেছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে তৎপরতা শুরু করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

গাজাকে অবরুদ্ধ করে যখন মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল বাহিনী। ঠিক তখন বিশ্বের শীর্ষ নেতাদের নীরব ভূমিকা পালন করা দেখে জাগ্রত হয়েছেন বিশ্বের বেশকিছু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা গাজায় পৌঁছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান।

ভূমধ্যসাগর থেকে সুমুদ ফ্লোটিলাকে হঠাতে গত কয়েক দিন ধরে তৎপরতা শুরু করে ইসরায়েল নৌবাহিনী। কিন্তু শেষ পর্যন্ত তারা নৌবহরটিকে আটকাতে ব্যর্থ হয়। ফলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজবহর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X