কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

গাজাগামী ত্রাণবাহী জাহাজে জলকামান নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। ছবি : রয়টার্স
গাজাগামী ত্রাণবাহী জাহাজে জলকামান নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। ছবি : রয়টার্স

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসের শুরুর দিকে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে নোঙর করা ফ্লোটিলার দুটি নৌযানের ওপর ওই হামলা চালানো হয়।

মার্কিন দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৪০টির বেশি নৌযান ও প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা করেছিল ফ্লোটিলাটি। এসবের মধ্যে একটি নৌযানে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।

তাদের দাবি, ৮ ও ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে আলাদাভাবে দুটি নৌযানকে লক্ষ্য করে। ড্রোন থেকে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হলে পর্তুগিজ পতাকাবাহী নৌযান ‘ফ্যামিলি’ এবং ব্রিটিশ পতাকাবাহী নৌযান ‘আলমা’তে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিবিএস জানায়, হামলার আগের রাতেই পর্তুগিজ সংসদ সদস্য মারিয়ানা মরটাগুয়া ওই নৌকাটিতে ছিলেন। যদিও এ ঘটনায় নেতানিয়াহু বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক মানুষ ও স্থাপনার ওপর দাহ্য অস্ত্র দিয়ে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এ হামলা শুধু নিন্দনীয়ই নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

উল্লেখ্য, ইসরায়েল এক দশকেরও বেশি সময় ধরে গাজার ওপর কঠোর নৌ অবরোধ জারি রেখেছে। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম এই অবরোধ কার্যকর করা হয়, যাতে গাজার উপকূলীয় জলে প্রবেশে সব ধরনের নৌযানকে বাধা দেওয়া হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত আন্তর্জাতিক মানবিক উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে। এর লক্ষ্য—অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের অবরোধ ভাঙা।

এদিকে গত বুধবার থেকে গাজার জলসীমায় প্রবেশের আগেই ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজগুলো জব্দ করার পাশাপাশি আরোহীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X