চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজন। ইনসেটে নিহত সাজ্জাদ। ছবি : সংগৃহীত
ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজন। ইনসেটে নিহত সাজ্জাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় দুই গ্রুপের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরী এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এক্সেস রোডে দুগ্রুপে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো. সাজ্জাদ (২৩) নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। আহত হন আরও অন্তত ১৩ জন।

নিহত সাজ্জাদ চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের অনুসারী এবং নগর যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার গ্রুপের কর্মী ছিলেন। নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকায় তাদের বাসা এবং বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।

গ্রেপ্তার আটজনের মধ্যে ছয়জনের নাম মামলার এজাহারে আছে। তারা হলেন- সবুজ ইসলাম মিরাজ (২৪), সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), তামজিদুল ইসলাম সাজু (৪৭), মো. আরাফাত (২২) ও জিহান (২২)। এদের মধ্যে সাইদুল ছাড়া সবার বাড়ি দক্ষিণ চট্টগ্রামে। এ ছাড়া তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেলকেও (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাজ্জাদ খুনের ঘটনায় তার বাবা মোহাম্মদ আলম মঙ্গলবার রাতে বাকলিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পরই আমরা ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করি। ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করি। হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর মামলা হয়েছে। মামলা রেকর্ডের সঙ্গে সঙ্গেই আমরা অভিযানে নামি। শহরের বাকলিয়াসহ আশপাশের এলাকা এবং পটিয়া, সাতকানিয়া, বাঁশখালীর বিভিন্ন এলাকায় একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে রাতের মধ্যেই আমরা আটজনকে গ্রেপ্তার করেছি। তাদের সবাইকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X