স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৫০ রান 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৫০ রানের গণ্ডি পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, থেমেছে ১৪৯ রানে। বল হাতে নাসুম-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন হয়ে যায়।

ইনিংসের শুরুতেই স্বাগতিকদের সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন ওপেনার ব্র্যান্ডন কিংকে। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ইনিংস গুছিয়ে নেন আলিক আথানেজ ও অধিনায়ক শাই হোপ। দুজন মিলে ৫৯ বল থেকে ১০৫ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান।

এরপরই বাংলাদেশকে ম্যাচে ফেরান নাসুম আহমেদ। নিজের চতুর্থ ওভারের প্রথম দুই বলেই আথানেজ ও শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। আথানেজ ৩৩ বলে করেন ৫২ রান, আর রাদারফোর্ড ফেরেন গোল্ডেন ডাক মেরে। আগের ম্যাচেও রানশূন্য ছিলেন এই ব্যাটার।

নাসুমের সেই স্পেলে চাপ বাড়ে সফরকারীদের ওপর। তার পরের ওভারে মোস্তাফিজুর রহমান তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট— সেট ব্যাটার শাই হোপের। ৩৬ বলে ৫৫ রান করা হোপের বিদায়ের পর ছন্দ হারায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ দিকে রোস্টন চেজ (১৫ বলে ১৭*) ও রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) সামান্য প্রতিরোধ গড়লেও বড় কিছু করতে পারেননি কেউই। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবীয়রা থামে ১৪৯/৯ রানে।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে। তাসকিন আহমেদ শিকার করেন ১টি উইকেট।

এখন সিরিজে টিকে থাকতে এই রান তাড়া করাই লক্ষ্য টাইগারদের— জয় পেলে সমতায় ফিরবে সিরিজ, না হলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হবে লিটন দাসদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X