স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর আজ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। অবশ্য এরকম বাঁচা মরার ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি লিটনের।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে অধিনায়ক শাই হোপের ২৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস ও রোভম্যান পাওয়েলের শেষ ওভারে তিন ছক্কার ঝড়ে এবং পরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় জয় পেয়েছিল অতিথিরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আজও তারা নামছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে।

অন্যদিকে বাংলাদেশ দল আজ একটি পরিবর্তন নিয়ে নেমেছে, দলে ফিরেছেন জাকের আলী। ব্যাটারদের দায়িত্ব এবার আরও বেশি — বিশেষ করে লিটন দাস, তাওহীদ হৃদয় ও তানজিদ হাসানদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর আশা টাইগারদের।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: অ্যালিক আতানাজ, ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেডেন সিলস।

চট্টগ্রামের উইকেট আজ ব্যাটিং–বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। তাই শুরু থেকেই লড়াই হবে বলের গতির বিপরীতে ব্যাটের জবাবের। সিরিজ টিকিয়ে রাখতে বাংলাদেশ কী পারবে জয়ের পথ খুঁজে পেতে—দৃষ্টি এখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X