কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় সাউথ আইল্যান্ডের জেরাল্ডাইন এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

দেশটির সরকারি সিসমিক মনিটর জিওনেট জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ১৪ হাজারের বেশি মানুষ কম্পন অনুভব করেছেন।

জিওনেট জানিয়েছে, ভূমিকম্পটি ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী। বুধবার সকাল ৯টা ১৪ মিনিটে এ ভূমিকম্প ঘটে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। এটির তীব্রতা এতটাই বেশি ছিল, উত্তরাঞ্চলের অকল্যান্ডেও এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি সারা হুসেই নামের এক কৃষক স্থানীয় এক টেলিভিশনকে বলেন, এটির তীব্রতা তার মনে পড়া বাকি সব ভূমিকম্প থেকে অনেক বেশি ছিল। তিনি বলেন, শুরুতে আমি এটাকে বজ্রপাত ভেবেছিলাম। এ সময় আমার ঘর কেঁপে উঠেছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি তিমারু অঞ্চলের মেয়র স্কট শানন রেডিও নিউজিল্যান্ডকে বলেন, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এখনো অনুসন্ধান চলছে।

দেশটিতে এর আগে ২০১১ সালে সাউথ আইল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ১৮৫ জন নিহত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X