কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শস্য আমদানিতে নিষেধাজ্ঞা : ৩ দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা

ইউক্রেনের একটি শস্যক্ষেত থেকে শস্য সংগ্রহ। ছবি : সংগৃহীত
ইউক্রেনের একটি শস্যক্ষেত থেকে শস্য সংগ্রহ। ছবি : সংগৃহীত

ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় তিন দেশের ওপর মামলা করেছে দেশটি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে দেশটির পক্ষ থেকে এ মামলা করা হয়েছে। দেশ তিনটি হলো স্লোভাকিয়া, পোলান্ড ও হাঙ্গেরি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক নীতির লঙ্ঘনের অভিযোগ করে ইউক্রেন এ মামলা করেছে। এর আগে গত শুক্রবার এ তিন দেশ রাশিয়ার শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। দেশগুলোর দাবি, সস্তা দামে শস্য আমদানি থেকে কৃষকদের রক্ষা করতে এমন নিষেধাজ্ঞার দরকার ছিল।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ফলে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত হয়। দেশটি বিকল্প হিসেবে স্থলপথের বিভিন্ন রুট দিয়ে শস্য রপ্তানি করে আসছে। এর ফলে সেন্ট্রাল ইউরোপের বাজারে প্রচুর পরিমাণে ইউক্রেনের শস্য ঢুকতে থাকে। কৃষকদের অভিযোগ, ইউক্রেনের এমন চালানের কারণে স্থানীয় বাজার সংকুচিত হয়ে গেছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন তারা। এ জন্য তারা প্রতিবাদ ও র‌্যালিও করেছেন।

কৃষকদের এমন চাপের মুখে চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্লকের ২৭ দেশ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। তবে এ মেয়াদোত্তীর্ণ হলে তা আর বাড়ায়নি ইউনিয়ন। অন্যদিকে ১৫ সেপ্টেম্বর থেকে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় তিন দেশ।

এ নিয়ে সোমবার ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি আমাদের জন্য প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইইউ ব্লকের কোনো দেশ পৃথকভাবে ইউক্রেনের শস্যপণ্যের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে না। এ জন্য আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে তাদের বিরুদ্ধে মামলা করেছি।

তিনি বলেন, একতরফা এমন নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন ইতোমধ্যে অনেক ভুগেছে এবং সামনে আরও দুর্ভোগ বাড়াবে। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকেরা।

এর আগে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ভালদিস ডমব্রোভস্কিস শুক্রবার বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত ইউক্রেনীয় শস্য আমদানির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকা।’ কিন্তু পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সেই আহ্বান না মেনে ইউক্রেনীয় শস্য আমদানিতে তাদের নিজস্ব বিধিনিষেধ আরোপ করেছে। দেশগুলো নিজেরা নিষেধাজ্ঞা দিলেও তাদের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X