বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্স যখন পুড়ছে, ম্যাখোঁ তখন নাচছে!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সে পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনার পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে। যা তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্ষোভকারীরা। ইতোমধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। তবে থেমে নেই পুলিশ। ধরপাকড় শুরু করেছে তারা।

এমন পরিস্থিতির মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ম্যাখোঁকে একটি কনসার্টে অংশ নিয়ে নাচতে দেখা গেছে। এ সময় ফার্স্টলেডি ব্রিজিত ম্যাখোঁ তার সঙ্গে ছিলেন।

জানা যায়, গত বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিল বরেণ্য সংগীতশিল্পী স্যার এলটন জনের কনসার্ট। এ আয়োজনে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে অংশ নেন ম্যাখোঁ। সাদা শার্ট, কালো প্যান্ট আর টাই পরে স্ত্রীকে পাশে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। কনসার্টে গানের তালে নাচছেন তিনি।

বিক্ষোভের দ্বিতীয় রাতে যখন রাজপথে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে ঠিক তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে কনসার্ট উপভোগ করছিলেন ম্যাখোঁ। যা নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়েছে।

গত মঙ্গলবার নানতেরেতে গাড়ির ভেতর নাহেল এল নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা গত চার রাত ধরে অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X