কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
২০৫০ সাল

জনসংখ্যায় বিশ্বরেকর্ড, বাংলাদেশের অবস্থান কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের উদ্যোগে পুরো বিশ্বে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সম্প্রতি একটি প্রাক্কলন প্রকাশ করেছে জাতিসংঘ। আজ থেকে প্রায় ৩০ বছর পর অর্থাৎ ২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, সেটিই দেখানো হয়েছে সেই প্রাক্কলনে। ২০৫০ সালে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থানই বা কেমন হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গত ১২ মাসে জনসংখ্যার দিক দিয়ে দুটি মাইলফলক স্পর্শ করেছে বিশ্ব। এর মধ্যে প্রথমটি ২০২২ সালের নভেম্বরে—তখন বিশ্বের মোট জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটির ঘরে পৌঁছায়। দ্বিতীয়টি চলতি বছরের এপ্রিলে। সে মাসে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয় ভারত। জাতিসংঘ বলছে, ১৯৫৫ সালে মাত্র পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র ২ দশমিক ৮ বিলিয়ন। বর্তমানে এ পরিমাণ জনসংখ্যা শুধু ভারত ও চীনেই রয়েছে। ২০২২ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন। আর এ সংখ্যা ২০৫০ সালে হবে ৯ দশমিক ৭ বিলিয়ন। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ হবে ভারত, চীন ও নাইজেরিয়া। বর্তমানে ১৪৩ কোটি ও ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত ও চীন শীর্ষ দুইয়ে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। আগামী ২৭ বছরে দেশটি জনসংখ্যা পৌঁছবে ৩৭ কোটি ৭০ লাখে এবং দেশটি তৃতীয় অবস্থানে উঠে আসবে। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তবে ২০৫০ সালে যুক্তরাষ্ট্র চতুর্থ অবস্থানে নেমে আসবে। সে সময় দেশটির মোট জনসংখ্যা হবে সাড়ে ৩৭ কোটির বেশি। ৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে এশিয়ারই আরেক দেশ ইন্দোনেশিয়া। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ৩১ কোটি ৭০ লাখ। এ তালিকায় সপ্তম দেশ হবে ব্রাজিল। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ২৩ কোটি। ২১ কোটি ৭০ লাখ জনসংখ্যা নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। তালিকায় নবম অবস্থানে থাকবে ইথিওপিয়া। দেশটির জনসংখ্যা হবে ২১ কোটি ৪০ লাখ। আর এ তালিকায় দশম অবস্থানে থাকবে বাংলাদেশ। তখন বাংলাদেশের মোট জনসংখ্যা ২০ কোটির ঘর পার হবে। সে বছর বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি ৩০ লাখ হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১০

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১১

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১২

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৩

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৪

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৫

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৬

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৮

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৯

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

২০
X