কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কী হতে যাচ্ছে মৃত্যুর ৪৮ সেকেন্ড আগে বুঝতে পারেন ডুবোযানের যাত্রীরা, অতঃপর...

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিস্ফোরিত হয় ডুবোযান টাইটান। এতে মারা যান পাঁচ আরোহী। গত মাসে এ ঘটনাটি সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। কারণ, ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রাণহানির এমন ঘটনা বিরল।

এ ঘটনার পর থেকে নানা বিষয় সামনে আসতে থাকে। মানুষের কৌতূহল মেটাতে নানা অজানা বিষয় জানাও যায়। এবার জানা গেল আরেক তথ্য। স্প্যানিশ প্রকৌশলী ও সমুদ্র বিশেষজ্ঞ হোসে লুইস মার্টিন জানান, ডুবোযান টাইটানের যাত্রীরা মৃত্যুর অন্তত ৪৮ সেকেন্ড আগে তাদের পরিণতি সম্পর্কে বুঝতে পারেন।

স্থানীয় সংবাদমাধ্যম এনআইইউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন স্প্যানিশ এই সমুদ্র বিশেষজ্ঞ। তিনি বলেছেন, ডুবোযানটি যখন পানির নিচে ডুবে যায়; তখন একটি বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। এতে যানটি স্থিতিশীলতা হারিয়ে ফেলে। এর ফলে এটি অনিয়ন্ত্রিতভাবে পানির নিচে তলিয়ে যেতে থাকে। একরকম তীরের মতো খাড়াভাবে পানির নিচে যেতে থাকে এটি।

এর ফলে ডুবোযানে থাকা পাঁচ আরোহী ৪৮ থেকে ৭১ সেকেন্ড আগেই বুঝতে পারেন, বিস্ফোরণ হতে যাচ্ছে। পুরো বিষয়টি একটি সিনেমার মতো। টাইটানের পাইলট চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।

হোসে লুইস মার্টিন বলেছেন, ঘটনার সময় বিষয়টি বুঝতে পারায় সবাই হুড়োহুড়ি শুরু করেন এবং আতঙ্কে একে অপরের ওপর পড়ে যান। এমন সময় তারা কেমন অনুভব করছিলেন, সেটি সম্পর্কে জানা কঠিন।

এই বিশেষজ্ঞ বলেন, সাগরের গভীরে এই ঘটনার সময় যদি টাইটানে সামান্য একটি ছিদ্রও হয়ে থাকে, তাহলে তাতে ৬৩০ মাইল গতিতে পানি ঢুকেছিল। যার ফলে পানির যে চাপ সৃষ্টি হয়েছিল, তাতে সবার তাৎক্ষণিক মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X