কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে যাওয়ার ৫৫ বছর পর জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান

জাহাজের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
জাহাজের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ডুবে যাওয়ার ৫৫ বছর পর একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। অস্ট্রেলিয়ার বিজ্ঞান সংস্থা সাগরের নিচে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমভি নুনগাহ নামের একটি জাহাজ ৫৫ বছর আগে ডুবে গিয়েছিল। সম্প্রতি সেই জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। পরীক্ষা-নিরীক্ষা এবং সাগর তলের ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞান সংস্থা।

ইস্পাত বোঝাই করে এমভি নুনগাহ নামের এ জাহাজটি ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে। এ সময় এটি বিপৎসংকেত পাঠানোর কয়েক মিনিটের মধ্যে গভীর সমুদ্রে ডুবে যায়। তখন জাহাজটিতে ২৬ জন ক্রুরু সদস্য ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে তখন জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়া ব্যাপক অনুসন্ধানের পর মাত্র একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পরে ১২ বছরে মধ্যে দুটি লাইফবোট থেকে দুজনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। এ ছাড়া সাগরে ভাসমান অবস্থায় আরও তিনজনের দেহাবশেষের সন্ধান মিলে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পরের ১২ বছরে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরও তিনজনের দেহাবশেষ উদ্ধার হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে স্থানীয় লোকজন সিডনি থেকে ৪৬০ কিলোমিটার উত্তরে সাউথ ওয়েস্ট রকস উপকূলে একটি ধ্বংসাবশেষ খুঁজে পায়। পরে এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে। তখন থেকে এটিকে নানগাহর ধ্বংসাবশেষ বলে ধারণা করা হলেও প্রযুক্তির অভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এরপর গত মাসে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) মালিকানাধীন একটি উচ্চপ্রযুক্তির জাহাজকে অনুসন্ধানের জন্য পাঠানো হয়। জাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০ মিটার নিচে ধ্বংসাবশেষ খুঁজে পায়। জাহাজটির বড় অংশই অক্ষত রয়েছে।

সিএসআইআরও জানিয়েছে, উপকূলে পাওয়া ধ্বংসাবশেষের সঙ্গে নুনগাহর অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মিল রয়েছে।

বিবিসি জানিয়েছে, দ্য সিডনি প্রজেক্ট নিখোঁজ জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ ও তথ্য সংগ্রহের কাজ করে। তারা উপকূল থেকে আরও তথ্য সংগ্রহ করবে। ফলে জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে জানা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১০

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১১

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১২

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১৩

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৫

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৬

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৭

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৮

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৯

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

২০
X