কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ এপ্রিল (বুধবার) অস্ট্রেলিয়ার বাসিন্দারা ঈদ উদযাপন করবেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে।

সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখনো শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ফতোয়া কাউন্সিল এ মর্মে নিশ্চিত হয়েছে, অস্ট্রেলিয়ার টাইমজোন অনুযায়ী সিডনি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামী ৯ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই দিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্তের ১২ মিনিট পর, ৫টা ৫১ মিনিটে দেখা মিলবে নতুন চাঁদের’।

এতে আরও বলা হয়, ‘পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন চাঁদের জন্ম হবে স্থানীয় সময় ৯ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে। এদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্তের ১৬ মিনিট পর, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শাওয়াল মাসের চাঁদের উদয় হবে।’

ফলে, আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) অস্ট্রেলিয়ায় বিদায় নিচ্ছে ১৪৪৫ হিজরি বর্ষের রমজান এবং পর দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

এদিকে, সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। ওইদিন শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পর দিন মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। আর ওইদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।

গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবে। রোজা শুরু হয় ১১ মার্চ থেকে। গত বছর সৌদিতে ২৯টি রোজা হয়েছিল। তবে বিশ্বের আরও কিছু দেশে ৩০টি রোজা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X