কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১ বোতল পানির দাম ৭০ লাখ টাকা!

পানি ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। প্রতীকী ছবি
পানি ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। প্রতীকী ছবি

পৃথিবীর তিন ভাগের দুই ভাগজুড়ে রয়েছে পানির অস্তিত্ব। পানি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর পক্ষে টিকে থাকা সম্ভব না। একজন মানুষ পানি ছাড়া গড়ে মাত্র তিন দিন বেঁচে থাকতে পারে।

শরীর সুস্থ রাখতে ও বেঁচে থাকতে পানির বিকল্প নেই। কিন্তু জানলে অবাক হবেন এমন পানিও আছে যার এক বোতলের দাম লাখ লাখ টাকা!

প্রকৃতির দেওয়া জিনিসের এত দাম কেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। অবশ্য তার রহস্য লুকিয়ে রয়েছে পানির বোতলে।

বিশ্বের সবচেয়ে দামি পানির নাম হচ্ছে ‘অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মোদিগিলানি’। ২০১০ সালে বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব পেয়েছিল এটি।

ওই বছর এক নিলামে ৬০ হাজার ডলার বা ৭০ লাখ ৩২ হাজার টাকায় এক বোতল পানি বিক্রি হয়। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ওই নিলাম অনুষ্ঠিত হয়।

৭৫০ মিলিলিটার পানির বোতল ২৪ ক্যারাটের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। তাই বোঝাই যাচ্ছে, সাধারণ মানুষের সাধ্যের বাইরে এই পানি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পানিতে ২৪ ক্যারেটের ৫ গ্রাম স্বর্ণের ধূলা মেশানো থাকে। এতে নাকি পানিতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়।

ফ্রান্সের একটি ঝরনা, ফিজি দ্বীপের একটি প্রস্রবণ এবং আইসল্যান্ডের হিমবাহ—পৃথিবীর এই তিনটি অংশ থেকে পানি ভরা হয় বোতলে। প্রায় দেড় দশক আগে এক বোতল পানি নিলামে ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। এই পানির বোতলটির নকশা করেছেন ফার্নান্দো আলতামিরানো নামে একজন শিল্পী।

অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মোদিগিলানির বোতল। ছবি : সংগৃহীত

বেশি দামের পানি যে এর আগে ছিল না এমন নয়। ‘ফিলিকো’ নামে এক বোতল পানির দাম ২০০ থেকে ২৪০ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা। কারুকার্যের জন্য বিশ্বে এই বোতলের জনপ্রিয়তাও রয়েছে। জাপানের কোবেতে নুনোবিকি নামের ঝরনা থেকে এই পানি সংগ্রহ করা হয়।

এ ছাড়া বিশ্বের আরও কয়েকটি কোম্পানি দামি পানি বিক্রি করে থাকে। তবে এখনো পর্যন্ত দামের দিক থেকে ‘অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মোদিগিলানি’-কে কেউ টেক্কা দিতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X