কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ৩ বন্দির পলায়ন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের একটি সাবজেল থেকে তিন বন্দি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২ জুলাই) সকালে বেলুচিস্তান প্রদেশের দুকি শহরে এ ঘটনা ঘটে। দুকি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহমেদ মারি বিষয়টি পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তিন বন্দি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জেল পালানোর অপরাধে তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

সাবজেলটিতে ১৩ জন বন্দি ছিলেন। পলাতক তিনজন হলেন- আসমাতুল্লাহ, আবদুল কবির ও মোহাম্মাদ সাদিক। তারা ডাকাতি ও খুনের মামলার আসামি। সমাজে তারা ঘৃণ্য অপরাধী হিসেবে পরিচিত।

এদিকে দায়িত্বে অবহেলার অপরাধে কারাগারের ওয়ার্ডেন ও দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা হলেন- কারাগারের ওয়ার্ডেন গুল খান, হেড কনস্টেবল আবদুল গনি ও কনস্টেবল ইসমাইল মারি।

ডনের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করবে।

এর আগে গত রোববার আজাদ কাশ্মীরের একটি কারাগার থেকে ১৯ কয়েদি পালিয়ে যান। তাদের মধ্যে ছয়জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওই অঞ্চলের পুলিশ প্রধান রানা আবদুল জব্বার ডনকে বলেন, পলাতক বন্দিদের গ্রেপ্তারে সার্চ টিম সব ধরনের কৌশল ব্যবহার করছে। তবু তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X