কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:১৬ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ভাঙল পাকিস্তানের সংসদ

শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সংসদ (জাতীয় পরিষদ) আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এই বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শের পর বুধবার (৯ আগস্ট) মধ্যরাতে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।

শাহবাজের বর্তমান পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) জোট সরকারের মেয়াদ আগামী ১২ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে সারসংক্ষেপ পাঠান শাহবাজ।

এর আগে আজ সংসদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘আমি আজ (বুধবার) রাতে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনয়নের জন্য বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা শুরু করব। উভয়পক্ষের সুপারিশ করা প্রার্থীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়া হবে।’

আরও পড়ুন : কাল ভাঙছে পাকিস্তানের সংসদ, আসছে তত্ত্বাবধায়ক সরকার

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

তবে নির্বাচন কমিশন নতুন জনশুমারি অনুযায়ী সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করার ফলে নির্বাচন আরও কয়েক মাস পেছাতে পারে। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন পেছালে চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে জনরোষ বাড়তে পারে। ফলে দেশের রাজনীতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।

এরই মধ্যে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা ও পরবর্তীতে ইমরান খানের গ্রেপ্তার নিয়ে রাজনীতিতে নতুন সংকট দেখা দিয়েছে। যদিও গত বছর অনাস্থা ভোটে হেরে বিদায় নেওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খান। এই দুর্নীতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X