কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কাল ভাঙছে পাকিস্তানের সংসদ, আসছে তত্ত্বাবধায়ক সরকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আগামীকাল বুধবার (৯ আগস্ট) সারসংক্ষেপ পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। খবর জিও নিউজ।

শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের মেয়াদ শেষ হওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার জন্য আমি পাকিস্তানের প্রেসিডেন্টকে চিঠি দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসবে।’

এর আগে গত ৩ আগস্ট পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ।

আরও পড়ুন : মেয়াদ শেষের তিন দিন আগেই সংসদ ভেঙে দেবেন শাহবাজ

তারও আগে গত রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X