কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতাহীন ও অক্ষমতার প্রকাশ। ছবি : এআই জেনারেটেড।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতাহীন ও অক্ষমতার প্রকাশ। ছবি : এআই জেনারেটেড।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান দেশটিকে সন্ত্রাসবাদের ‘জন্মভূমি’ হিসেবে উল্লেখ করার পর পাকিস্তান সেনাবাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ভারতের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিবাদ জানায় এবং প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে রাজনীতি থেকে মুক্ত থাকার আহ্বান জানায়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘জন্মভূমি’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, জম্মু ও কাশ্মিরে পাকিস্তান অস্থিরতা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, গত বছর কাশ্মিরে নিহত ৬০ শতাংশ জঙ্গি পাকিস্তানি নাগরিক ছিল।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং এটি ভারতের অক্ষমতার বহিঃপ্রকাশ। পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্মভূমি হিসেবে উল্লেখ করে তারা দাবি করে, যেখানে নিজ দেশেই জনগণের ওপর নির্যাতন চলছে, সেখানে প্রতিবেশী দেশের ওপর দোষ চাপানো দ্বিচারিতার উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় বর্তমান সেনাপ্রধান যখন জম্মু ও কাশ্মিরে কর্মরত ছিলেন, সে সময় কাশ্মিরিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়। সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি রাজনৈতিক এবং ভারতের সেনাবাহিনীতে যে রাজনীতি ব্যাপকভাবে প্রবেশ করেছে- সেনাপ্রধানের বক্তব্য তারই প্রতিফলন।

ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে নিরস্ত্র কাশ্মিরীদের ওপর অত্যাচার করছে উল্লেখ করে বিবৃতিতে উল্লেখ করে বিবিৃতিতে বলা হয়, কাশ্মিরীরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও রেজোল্যুশনের মাধ্যমে এ অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কাশ্মিরীদের ন্যায্য আন্দোলনকে ধূলিস্যাৎ করতেই জম্মু-কাশ্মিরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

শেষে আইএসপিআর জানায়, ভারতের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাকিস্তানের হেফাজতে আছেন, যিনি পাকিস্তানে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় গ্রেপ্তার হয়েছেন। তবে ভারতীয় সেনাপ্রধান এই গুরুতর সত্যটি উপেক্ষা করেছেন বলে দাবি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১০

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১১

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১২

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৩

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৪

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৫

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৭

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৮

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৯

তাঁতী দলের নেতা বহিষ্কার

২০
X