কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত
পাকিস্তানে সেনাবাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার (কেপি) দক্ষিণ ওয়াজিরিস্তানে এ অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সরারোঘা এলাকায় খাওয়ারিজিদের উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর আরও জানায়, অঞ্চলটিতে অন্যান্য খাওয়ারিজ সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অপারেশন চলছে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযানে চার পাকিস্তানি সেনা ও ছয় সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় একটি অভিযান চালিয়ে ছয়জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে।

বিবৃতিতে বলা হয়, তীব্র গোলাগুলির সময় লাহোরের বাসিন্দা লেফটেন্যান্ট মুহাম্মদ হাসান আরশাফ তার সৈন্যদের নেতৃত্ব দিয়ে সাহসিকতার সাথে লড়াই করেন। এসময় তার তিন সহযোদ্ধা নায়েক সুবেদার মুহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ ও সিপাহী হিমাত খান নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X