কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজের নাম পরিবর্তনের চ্যালেঞ্জ নিলেন পাক প্রধানমন্ত্রী

শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ভারতের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছনের ফেলার অঙ্গীকার করেছেন তিনি।

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহবাজ বলেন, পাকিস্তান যদি অর্থনৈতিক ও উন্নয়নের ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলতে না পারে, তাহলে তার নাম পরিবর্তন করে ফেলবেন। ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’ বলেও উল্লেখ করেন তিনি।

শেহবাজ শরিফ সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খানে একটি জনসভায় অংশ নেন। সেখানে তিনি বেশ উত্তেজিত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, তার সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে কঠোর পরিশ্রম করছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের পরিস্থিতি উন্নত করতে আমরা দিন-রাত কাজ করব। আল্লাহ্ সর্বদা পাকিস্তানকে আশীর্বাদ করেছেন। তিনি বলেন, আমার প্রচেষ্টায় যদি পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলতে না পারে, তাহলে আমার নাম শেহবাজ শরিফ থাকবে না।

তিনি তার বড় ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জীবনকে সাক্ষী রেখে শপথ নেন। তিনি বলেন, আমি নওয়াজ শরিফের ভক্ত, তার অনুসারী। আজ আমি তার জীবনকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে, যতদিন আমার শক্তি ও ইচ্ছা থাকবে, আমরা সবাই মিলে পাকিস্তানকে মহান করে তুলব এবং ভারতকে পরাজিত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X