কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, পাকিস্তানে শতাধিক পুলিশ সদস্যকে বরখাস্ত

দায়িত্ব পালনরত পাকিস্তানি পুলিশ । ছবি : সংগৃহীত
দায়িত্ব পালনরত পাকিস্তানি পুলিশ । ছবি : সংগৃহীত

চতুর্মুখী শঙ্কা ডিঙিয়ে দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির কোনো বড় ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। তাইতো এ আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার প্রশ্ন। ভ্রমণকারী বিদেশি নাগরিকদের রক্ষায় মোতায়েন করতে হয়েছে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কিন্তু তাদের কেউ কেউ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে, চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নির্ধারিত নিরাপত্তা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর জন্য পাকিস্তানের পাঞ্জাব পুলিশের ১০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মীরা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। খবর ইন্ডিয়া টুডের।

পাঞ্জাব পুলিশের একজন কর্মকর্তা জানান, একাধিকবার কর্তব্যে অনুপস্থিত থাকার জন্য ১০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আরও অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন তাদের নির্ধারিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন, তাদেরও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তাদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলে ভ্রমণকারী দলগুলোর নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন অথবা সরাসরি তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি লক্ষ্য করেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা কেন তাদের নির্ধারিত দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও, বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের কারণে বরখাস্তকৃত পুলিশ সদস্যরা অতিরিক্ত চাপ অনুভব করছিলেন। তাই তারা খেলা সংক্রান্ত দায়িত্ব না নিয়ে অন্য কাজে মোতায়েন হতে চেয়েছিলেন।

নিউজিল্যান্ড এবং ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। মাত্র ছয় দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে পাকিস্তানের দুঃস্বপ্নের মতো বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের দল, যা তাদের জন্য এক চরম লজ্জার অধ্যায় হয়ে থাকল।

২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ উইকেটের পরাজয়ের পরই পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই জয়ের ফলে নিউজিল্যান্ড ও ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে, পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X