কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কবে শুরু রোজা? জানা গেল তারিখ

পাকিস্তানের চাঁদ দেখার কমিটি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের চাঁদ দেখার কমিটি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে কোথাও পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২ মার্চ (রোববার) থেকে রমজান মাস শুরু হবে এবং মুসলমানরা প্রথম রোজা পালন করবেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি চাঁদ দেখার জন্য পেশোয়ারে এক বৈঠকের আয়োজন করে। বৈঠক শেষে কমিটি জানায়, দেশটির কোথাও রমজানের চাঁদ দেখার কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার জন্য জোনাল কমিটিগুলোও পৃথকভাবে বৈঠক করে, যেখানে আবহাওয়া বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে করাচি, লাহোর, ইসলামাবাদ এবং কোয়েটা থেকেও চাঁদ দেখার কোনো প্রতিবেদন আসেনি।

এর আগে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা আগেই পূর্বাভাস দিয়েছিল যে চাঁদের দৃশ্যমানতার ভিত্তিতে ২০২৫ সালের রমজান ২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো একদিন আগেই রমজান শুরু করলেও পাকিস্তানে রোজা শুরু হবে একদিন পর, অর্থাৎ ২ মার্চ থেকে।

এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে রোজা পালন শুরু হবে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা পেতে কিছুটা বিলম্ব হয়। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয় এবং রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X