কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ
পেহেলগামে হামলা

দায় অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিল রেজিস্ট্যান্স ফ্রন্ট

কাশ্মীরের মারহামা গ্রামে নিরাপত্তা বাহিনীর এক সদস্য টহল দিচ্ছেন। ছবি: রয়টার্স
কাশ্মীরের মারহামা গ্রামে নিরাপত্তা বাহিনীর এক সদস্য টহল দিচ্ছেন। ছবি: রয়টার্স

পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। সংগঠনটি ভারতীয় অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন’ ও ‘আগে থেকেই করা’ বলে মন্তব্য করেছে।

একটি বিবৃতিতে টিআরএফ জানিয়েছে, হামলাটিকে তাদের সাথে যুক্ত করার প্রচেষ্টা একটি ‘অসৎ প্রচারণা’ যার লক্ষ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে নষ্ট করা। হামলার পর টিআরএফের ডিজিটাল চ্যানেলে একটি হামলার দায় স্বীকারের একটি পোস্ট প্রকাশিত হয়েছিল। সেই পোস্টকে সংগঠনটি দাবি করছে, সাইবার আক্রমণের ফলে এটি হয়েছে।

এ ছাড়া টিআরএফ জানায়, তাদের অভ্যন্তরীণ নিরীক্ষায় ‘রাষ্ট্র-সমর্থিত ডিজিটাল আক্রমণ’ শনাক্ত হয়েছে, যা ভারতীয় সাইবার গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হতে পারে।

টিআরএফ ভারতীয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেছে, তারা আগেও এ ধরনের কৌশল ব্যবহার করেছে, যাতে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়। টিআরএফ দাবি করেছে, এগুলো নতুন কিছু নয়, ভারত অতীতে বৈধ আন্দোলনগুলোকে খারাপভাবে উপস্থাপন করতে এমন কৌশল ব্যবহার করেছে।

টিআরএফ একটি সশস্ত্র গোষ্ঠী যা ২০১৯ সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করে। এটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে। গোষ্ঠীটি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে তাদের বার্তা প্রকাশ করে থাকে।

টিআরএফের গঠন ও কার্যক্রমের পেছনে অনেকেই পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তইয়েবার সাথে সম্পর্কের অভিযোগ তোলেন। তবে এই গোষ্ঠীটি নিজেদের পরিচয়ে ইসলামী পরিচয়ের পরিবর্তে ‘প্রতিরোধ’ বা ‘রেজিস্ট্যান্স’ শব্দটি ব্যবহার করে, যাতে তাদের কর্মকাণ্ডকে 'নিরপেক্ষ' বলে উপস্থাপন করা যায়।

তারা সাধারণত কাশ্মীরে ভারতীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করছে। তাদের লক্ষ্য কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা। যদিও তারা বিভিন্ন ছোট আক্রমণ ও টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে, তবে তাদের মূল উদ্দেশ্য হলো কাশ্মীরের স্বাধীনতা ছিনিয়ে আনা।

২০২৩ সালে ভারত সরকার তাদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X