কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে এখন যুদ্ধ চান না পাকিস্তানিরা

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

কাশ্মীরে হামলার পর পাকিস্তান-ভারত সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সাধারণ পাকিস্তানিরা এই সময়ে যুদ্ধ চায় না। তারা মনে করছেন, দেশের ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার মধ্যে আরেকটি যুদ্ধ দেশের জন্য ক্ষতিকর হতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘টাইমস অব পাকিস্তান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামাবাদের এক শিক্ষার্থী বলেন, নেতারা শুধু শক্তি দেখাতে চান। অথচ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন আমাদের দরকার শান্তি, নতুন কোনো বিপদ নয়।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতি এত বেড়েছে- নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাও কষ্টকর হয়ে উঠেছে। রাজনীতিবিদদের কার্যকারিতা নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।

দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে নানা মিম ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ মানুষের মানসিক চাপ সামলানোর একটি উপায়।

যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের ক্ষোভ রয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই সেনাবাহিনীর পক্ষেই আবার সমর্থন দেখা যাচ্ছে।

এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার পাশাপাশি আফগান সীমান্তেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। সম্প্রতি আফগান সীমান্তে সেনাবাহিনী ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশের দক্ষিণ-পশ্চিমে বিচ্ছিন্নতাবাদীদের হামলাও বেড়েছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, ভারতের সঙ্গে উত্তেজনার কারণে দেশের অর্থনীতিতে নতুন ধাক্কা লাগছে, যা ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।

উত্তেজনার প্রভাব পড়েছে পর্যটন খাতেও। একসময় জমজমাট নীলম উপত্যকার কেরান শহর এখন পর্যটকশূন্য। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা না থাকলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে কেউ আর আসছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X