কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বকুলের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

দোয়া মাহফিলের বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা
দোয়া মাহফিলের বক্তব্য রাখছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে অবদান রেখেছে, তা ভুলে যাওয়ার মতো না। অন্যদের সঙ্গে ছাত্রদলেরও অনেকে তখন নিহত হন। জুলাই-আগস্ট স্মরণে আগামী ৩ আগস্ট রাজধানীতে ছাত্রদলের যে সমাবেশ অনুষ্ঠিত হবে, তা যেন উত্তরোত্তর সফল হয় সেই কামনাই করি।’

এ সময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার (২৯ জুলাই) একই স্থানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X