কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

জাপানে ভয়াবহ সুনামির আঘাত, এগিয়ে আসছে আরও শক্তিশালী ঢেউ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের মতে, ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঢেউ সম্ভবত অন্যান্য স্থানেও আঘাত করেছে।

বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানার খবর পাওয়া গেছে। এগিয়ে আসছে ভয়াবহ ঢেউ। যা কিছু সময়ের মধ্যে আঘাত হানার শঙ্কা রয়েছে। রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের জেরে এ সুনামি এগিয়ে আসে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি।

প্রথম ঢেউয়ের আকার তুলনামূলকভাবে ছোট হওয়া সত্ত্বেও এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

৫০ সেন্টিমিটার ঢেউ ২০০ কেজি (৪৪১ পাউন্ড) পর্যন্ত শক্তি বহন করে এনেছে, যা একজন প্রাপ্তবয়স্ককে আঘাত করার জন্য যথেষ্ট।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে, জাপানের কিছু অংশ ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে।

জানা গেছে, বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্প পরবর্তী তথ্য যাচাইয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আফটার শক হতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মস্কোর সুদূর পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X