কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে এখন সোনার দাম কত?

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত
স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। বৃহস্পতিবার ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি তোলায় ৮০০ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৯০০ রুপিতে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। খবর মারখর টাইমসের।

১০ গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ৬৮৪ রুপি, এখন যা বিক্রি হচ্ছে ৩ লাখ ৫ হাজার ৯৮৪ রুপিতে।

এর আগে শনিবার হঠাৎ স্বর্ণের দাম ২ হাজার ৩০০ রুপি কমে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছিল।

বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৩ লাখ ৩৮৫ ডলার, যার মধ্যে রয়েছে ২০ ডলারের প্রিমিয়াম। প্রতিদিনই ৮ ডলারের মতো মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা দেশীয় বাজারেও সরাসরি প্রভাব ফেলছে।

একই সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি তোলায় রুপা এখন ৪৩ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৪২৫ রুপিতে।

বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির শঙ্কার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। ফলে আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X