কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ অর্থ কি?

সামরিক মহড়া। পুরোনো ছবি
সামরিক মহড়া। পুরোনো ছবি

ভারতের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে এ অভিযানে ভারতের সেনাবাহিনীকে নিশানা করা হয়েছে। দেশটি আল কোরআনের একটি আয়াতের অংশবিশেষ থেকে এ নামকরণ করেছে।

শনিবার (১০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে অপ্ররোচিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করেছে, যার অধীনে একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেওয়া।

শনিবার ভোরে পাকিস্তান দাবি করেছে, ভারত তাদের ৩টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছে।

কাশ্মীরকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী বিরোধে আবদ্ধ দুই দেশ গত বুধবার থেকে প্রতিদিনের সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারতের হামলার জবাবে পাকিস্তান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয় এবং সেই প্রতিশোধের অংশ হিসেবে শুরু হয় ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’।

এই অপারেশনের নামটি পবিত্র কোরআনের সুরা সফের চতুর্থ আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ‘গলিত সিসার প্রাচীর’ তথা সিসাঢালা প্রাচীর— শক্তি, সংহতি ও দুর্ভেদ্যতার প্রতীক। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই প্রতীকী নামের মাধ্যমে তারা তাদের ঐক্য এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতিফলন ঘটাতে চায়।

পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ভারতীয় হামলায় নিহত শিশুদের স্মরণে একটি ক্ষেপণাস্ত্র বাহন গাড়িতে তাদের নাম প্রদর্শন করেছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, এই শিশুরা ভারতের কাপুরুষোচিত হামলার শহীদ এবং তাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X