কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিয়ালকোটে বিস্ফোরণের ভিডিও নিয়ে যা জানা গেছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘শিয়ালকোট কে আশিক বানায়া করে দিল খেলা জমে গেছে গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোটে সূর্যোদয় করে দিচ্ছে ভারত।’ ক্যাপশনে এটি পাকিস্তানের শিয়ালকোটে ভারতীয় বাহিনীর হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, এটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ভিডিও।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারত কর্তৃক পাকিস্তানের শিয়ালকোটে ভারতীয় বাহিনীর হামলার ঘটনার নয় বরং, এটি গত ২৪ মার্চ ভারতের মুম্বাইয়ের ধারাভি এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় অনলাইন নিউজ চ্যানেল N9 India এর ফেসবুক পেজে গত ২৫ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির দৃশ্যাবলি ও পারিপার্শ্বিকতার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ২৪ মার্চ রাতে সায়ন-ধারাভি লিংক রোডে নেচার পার্কের কাছে থাকা একটি ট্রাকে আগুন লাগার পরপরই ট্রাকে রাখা ১৫-২০টি এলপিজি সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তার লেলিহান শিখা এবং কালো ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছিল।

একই বিষয়ে ভারতীয় গণমাধ্যম AajTak এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে গত ২৫ মার্চ ‘Dharavi Fire Mumbai: একের পর এক ফাটছে সিলিন্ডার…মুম্বইয়ের ধারাভি বস্তিতে ভয়াবহ দুর্ঘটনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্যের ছবি ও তথ্য খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ আলোচিত ভিডিওটি সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনার নয়।

সুতরাং, সম্প্রতি পাকিস্তানের শিয়ালকোটে ভারতীয় সেনাবাহিনীর হামলার ঘটনা দাবিতে দাবিতে ভারতের মুম্বাইয়ের ধারাভি এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X