কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইইউর পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ

ইসহাক দার ও কাজা ক্যালাস। ছবি : সংগৃহীত
ইসহাক দার ও কাজা ক্যালাস। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। শনিবার (১০ মে) মধ্যরাতে এক্স-বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ তথ্য জানায়।

এক্স-পোস্টে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে কথা বলেছেন। কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতাকে স্বাগত জানান।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসহাক দার এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপ গড়ে তোলার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ মে) উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করেন।

যুদ্ধবিরতির ঘোষণার পরও, কাশ্মীর অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন, কাতার ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এ যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X