কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আরেক মুসলিম দেশের প্রতি পাকিস্তানের কৃতজ্ঞতা

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

আরেক মুসলিম দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের সঙ্গে যুদ্ধে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আজারবাইজানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানের প্রতি অবিচল সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত খাজার ফারহাদভকে গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী বলেন, এই সমর্থন দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, গত জুলাইয়ে প্রেসিডেন্ট আলিয়েভের পাকিস্তান সফর একটি ঐতিহাসিক মাইলফলক ছিল, যা অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।

গত ফেব্রুয়ারিতে বাকু সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার দৃঢ় ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

এর আগে গত বছর বার্তাসংস্থা রয়টার্স জানায়, আজারবাইজান বিমানবাহিনীর কাছে জেএফ-১৭ ব্লক থ্রি যুদ্ধবিমান বিক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী এমনটা জানায়। তবে ঠিক কী পরিমাণ বিমান ও কেমন দামে এসব বিক্রি করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।

জেএফ-১৭ যুদ্ধবিমান মূলত চীন ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের যৌথ উদ্যোগে তৈরি। গেল কয়েক বছরে পাকিস্তানের সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছে ইসলামাবাদ। যার ফলে চীন এই বিমান নির্মাণে সহায়তা করে।

পাকিস্তান সশস্ত্র বাহিনী জানায়, আজারবাইজানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে তারা এসব যুদ্ধবিমান সরবরাহ করা হবে। আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জুলাই মাসে একটি রাষ্ট্রীয় সফরে পাকিস্তান সফর করেন। যেখানে দুই দেশ প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X