কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানও

পাকিস্তানের মানচিত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের মানচিত্র। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে এ ভূকম্পন অনুভূত হয়। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতের এই ভূকম্পনে পাকিস্তানের পাশাপাশি কেঁপেছে প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং তাজাকিস্তানও। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রা। হঠাৎ করে এই কম্পন অনুভূত হতেই মানুষজন ভীত অবস্থায় ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেকেই তখন কোরআনের আয়াত ও কালেমা পাঠ করতে করতে রাস্তায় বের হন।

দেশটির ভূকম্পন পরিমাপক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্যাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২২ কিলোমিটার এবং কেন্দ্র ছিল বাজউড় জেলা সদর থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, হরিপুর, অ্যাবোটাবাদ, চারসদা, স্বাত, হাজার ডিভিশন, গিলগিত-বালতিস্তানের বিভিন্ন অঞ্চল, আজাদ কাশ্মীরের হাটিয়ান বালা, ঝেলাম ও ভ্যালিসহ চেনারি প্রভৃতি এলাকায়।

এদিকে, ভূমিকম্পের সময় রাজধানী ইসলামাবাদে প্রবল বৃষ্টিপাত চলছিল। যে কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। তবে, এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X