আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাসে আগুন

আগুনে বাসটির সামনে, জানালার গ্লাস ও ভেতরের সম্পন্ন সিটগুলো পুড়ে গেছে। ছবি : কালবেলা
আগুনে বাসটির সামনে, জানালার গ্লাস ও ভেতরের সম্পন্ন সিটগুলো পুড়ে গেছে। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহর দান নামের একটি বাসে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বাসটির সামনে, জানালার গ্লাস ও ভেতরের সম্পন্ন সিটগুলো পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বাসচালক মো. আরিফুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি বাসে আগুন জ্বলছে। আমরা প্রথমে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসমালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কীভাবে বাসে আগুন লাগল বুঝতে পারছি না। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কাদের বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X