কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে এ হামলা ঘটে। এতে মোট ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে। হামলায় তিন এফসি সদস্যও নিহত হন এবং আরও দুজন আহত হয়েছেন।

সকাল ৮টার দিকে সদর-কোহাট রোডে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান পরিচালনা করছে।

এদিকে পেশোয়ারের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X