কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কড়া নিরাপত্তায় ইমরান খানকে নেওয়া হলো আদিয়ালা কারাগারে

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানকে অবশেষে পাঞ্জাবের অ্যাটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় সাজার পর থেকে এতদিন অ্যাটক কারাগারে বন্দি ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইমরান খানকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের একটি বিশাল বহর অ্যাটক কারাগারে যায়। এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১৮টি গাড়ির একটি বহর তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদিয়ালা কারাগারে নিয়ে যায়। ১৮টি গাড়ির মধ্যে ইসলামাবাদ পুলিশের ১৫টি, দুটি সাঁজোয়া যান ও একটি অ্যাম্বুলেন্স ছিল। পিটিআইপ্রধানের আইনি দলের মুখপাত্র নাঈম পাঞ্জোতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তোশাখানা দুর্নীতি মামলায় সাজার পর থেকেই পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি ছিলেন ইমরান খান। তবে সাজাপ্রাপ্তের পর থেকেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অ্যাটক কারাগারের পরিবর্তে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করে আসছিলেন ইমরান ও তার দল পিটিআই। অবশেষে গতকাল সোমবার ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে সাইফার বা গোপন তারবার্তার মামলা ইসলামাবাদে দায়ের করা হয়েছে। ফলে ইসলামাবাদের মালায় বন্দিকে সংশ্লিষ্ট বিচারিক কারাগারে রেখেই বিচারকাজ পরিচালনা করতে হবে। এ যুক্তির ওপর ভিত্তি করেই তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক বলেন, ইসলামাবাদে দায়ের করা সাইফার মামলায় বিচারাধীন বন্দি ইমরান খান। তাহলে আদিয়ালা কারাগারের পরিবর্তে তাকে কেন অ্যাটক কারাগারে রাখা হবে?

গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে অ্যাটক কারাগারেই আছেন ইমরান। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করেন। কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইর ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X