কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকের অফিসিয়াল পেজ হ্যাক করে ইমরানের মুক্তি দাবি

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

ফেসবুকের অফিসিয়াল পেজ হ্যাক করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পোস্ট করা হয়েছে। সে সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ভারত ব্যর্থ উল্লেখ করে সমালোচনা করা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) এ কাণ্ড ঘটে। পরে ফেসবুক পেজটি অকার্যকর করে পোস্টগুলো সরিয়ে ফেলে। কিন্তু এরই মধ্যে লাখো ফেসবুক ব্যবহারকারীর বিষয়টি নজরে আসে।

হ্যাকার লেখেন, ‘বুঝতে পারছি না কীভাবে হঠাৎ ফেসবুক পেজের একসেস পেয়ে গেলাম। নাকি আমি ভুল, নাকি আমি ফেসবুকের পেজ থেকে পোস্ট করছি না?’ আরেক পোস্টে লেখা হয়, ‘এই সুযোগটা কাজে লাগাই। আইসিসি ও বিসিসিআই জেনে রাখুক, পাকিস্তানিদের বিশ্বকাপ দেখার অনুমতি না দিয়ে তারা বিশ্বকাপকে পুরোপুরি ব্যর্থ করে ফেলেছে। তাদের উচিত ছিল পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের সুন্দর ভারত ভ্রমণের সুযোগ দেওয়া।’

পৃথক পোস্টে ইমরান খানের মুক্তি চাওয়া হয়। লেখা হয়, ‘ইমরান খানেরও মুক্তি চাই।’ এতে ধারণা করা হচ্ছে, হ্যাকার পাকিস্তানের নাগরিক। নিজেদের মতামত বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ কাণ্ড করা হয়েছে।

ইমরান খান ইস্যুতে পাকিস্তানে রাজনৈতিক জটিলতা চলছে। সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার ঘিরে পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় ইমরান খানের দলের শীর্ষ নেতাসহ অসংখ্য কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X