কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড লু’র নির্দেশেই সব করেছেন সাবেক সেনাপ্রধান, দাবি ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র নির্দেশ মেনেই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সব কিছু করেছেন। এ জন্য তিনি তার বিরুদ্ধে চলমান সাইফার মামলায় সাক্ষী হিসেবে জাভেদ বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের যুক্ত করা হবে বলেও জানান ইমরান। খবর ডনের।

খবরে বলা হয়, সোমবার সাইফার মামলার শুনানি হয়। এ সময় আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানেই তিনি জাভেদ বাজওয়াকে সাক্ষী করার কথা জানান। ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের পাঠানো একটি বার্তা প্রকাশ্যে এনে সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোপন আইন লঙ্ঘন করেছেন।

ইমরান খান বলেন, তার দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হবে। তাকে মূলত একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছিল। যেসব পিটিআই নেতারা তার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি কারাগারে কোনো সমস্যার মধ্যে নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X