কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ২৩

বিধ্বস্ত সেনাঘাঁটি। ছবি : এপি
বিধ্বস্ত সেনাঘাঁটি। ছবি : এপি

পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা হয়। এতে দেশটির অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দেশটির খায়বার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দরাবান এলাকায় এ হামলা হয়। এটি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ঘাঁটির মূল ফটকে বিস্ফোরক বোঝাই একটি গাড়িসহ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পুরো ভবনটি ধসে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া হামলায় অন্তত ছয়জন আত্মঘাতী নিহত হয়েছেন।

উদ্ধারকারীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলার পর অন্তত ৩৪ জনকে ডেরা ইসমাইল খান সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, হামলার সময়ে সেনাবাহিনীর সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া তারা বেসামরিক পোশাকে থাকায় সবাই সেনা সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এসপিআর জানিয়েছে, হামলার পর শহরজুড়ে সশস্ত্রদের উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ (টিজেপি) এক বিবৃতিতে সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X