কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।

পাকিস্তান-ইরান উত্তেজনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে নতুন ঘটনা। ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোদাসসের টিপু জানান, ইরানের সারাভান শহরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ইরানের মেহেরে নিউজ এজেন্সি জানিয়েছে, শহরটিতে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী একটি বাড়িতে ঢুকে তাদের গুলি করে হত্যা করেছে। এলাকাটি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি শহর।

এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় কোনো গোষ্ঠী বা পক্ষ দায় স্বীকার করেনি।

বেলুচ অধিকার গোষ্ঠী হালভাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিহতরা সবাই শ্রমিক। তারা একটি অটো মেরামত কারখানায় কাজ করতেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

পাকিস্তানের রাষ্ট্রদূত মোদাসসের জানান, সারাভানে ৯ পাকিস্তানিকে হত্যার ঘটনায় আমরা স্তব্ধ। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

তিনি জানান, দূতাবাসের কর্তকর্তা জাহিদান ইতোমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে ইরানকে পূর্ণ সহায়তার আহ্বান জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X