কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে রাতভর উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ ইমরানের

নির্বাচনে ভোট গণনা ও ব্যালট বক্স। ছবি : সংগৃহীত।
নির্বাচনে ভোট গণনা ও ব্যালট বক্স। ছবি : সংগৃহীত।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পরও অধিকাংশ কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র ১২টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে ফলাফল প্রকাশে দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দেশটির প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ফলাফল প্রকাশ হওয়া ১২ আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৫টিতে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দল পিএমএল-এন ৪টিতে এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি তিনটিতে জয়ী হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন দেশজুড়ে মোবাইল ফোন সংযোগ স্থগিত করা হয়। এছাড়া বোমা হামলা ও নানা সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়ে নির্বাচন। এরপর ভোটগ্রহণ শেষে ফল ঘোষণায় ধীরগতি দেখা যাওয়ায় এসব সহিংসতা এবং ইন্টারনেট সমস্যাকে দায়ী করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ফল আসতে অস্বাভাবিক ধীরগতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।

যদিও কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে, ফল প্রকাশে এই বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। এবারের নির্বাচনে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাধ্য হয়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিতে হয়েছে ইমরানের দল পিটিআইকে।

এদিকে দেশটির টিভি চ্যানেলের অনানুষ্ঠানিক ফলাফলে ইঙ্গিত করা হচ্ছে যে, ভোট গণনায় ইমরান খানের দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পিটিআই নেতারাও নিজেদের বিজয়ের বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন। পিটিআই সমর্থিত প্রার্থীরা ১৩৬ আসনে এগিয়ে আছে বলে দাবি করেছেন দলটির সাবেক মহাসচিব নেতা ওমর আইয়ুব খান। তিনি বলেছেন, কারচুপির জন্য ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে।

তবে নির্বাচনের প্রাথমিক ফলাফল পাকিস্তান পিপলস পার্টির জন্য ‘খুবই উৎসাহজনক’ বলে মন্তব্য করেছেন অপর প্রধানমন্ত্রী প্রার্থী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X