কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১০০ আসনের ভোট গণনা শেষ, এগিয়ে ইমরান সমর্থিতরা

পিটিআই অফিসে নির্বাচনের ফলাফল মনিটরিং। ছবি : সংগৃহীত
পিটিআই অফিসে নির্বাচনের ফলাফল মনিটরিং। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণের পর এখন ফলাফলের অপেক্ষা। এর মাধ্যমেই দেশটির ক্ষমতায় বসবে নতুন সরকার। যদিও ভোটগ্রহণের দীর্ঘ সময় পার হলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল আসেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ১০৬ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৭টি আসনেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী এই স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত।

অন্যদিকে, দেশটির নির্বাচন কমিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন ৭০ আসনের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২৪টি আসন। এদের বেশিরভাগই পিটিআই সমর্থিত।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) ২৪টি আসনে জয়ী হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ১৮ আসন পেয়েছে। আর চারটিতে জয়ী হয়েছে দেশটির অন্যান্য ছোট রাজনৈতিক দল।

নির্বাচনের ফলাফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন দাবি করেন।

পোস্টে ইমরান খান বলেন, সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ জবাব দিয়েছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

ইমরান খান যখন নিজেকে জয়ী ঘোষণা করছেন, ঠিক তখনই দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের খবর পাওয়া যায়। যদিও আরও এক আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সেখানেও কঠিন সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X