কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধেক আসনের ফল ঘোষণা, এখনো এগিয়ে ইমরান সমর্থিতরা

গত আগস্ট থেকে কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
গত আগস্ট থেকে কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়েছে। এখন মানুষ অপেক্ষা করছে ফলের। দেরি হলেও ধীরে ধীরে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। ইতিমধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনো এগিয়ে আছেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৩৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫৪টি আসনে জয় নিয়ে এখনো এগিয়ে রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তার দল পেয়েছে ৪২টি আসন।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর শুরু হয় ফল ঘোষণা। পাকিস্তানের যে কোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

নির্বাচনের ফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন দাবি করেন।

পোস্টে ইমরান খান বলেন, সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ জবাব দিয়েছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X