কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নওয়াজকে আরও পেছনে ফেললেন ইমরান খান

ইমরান খান ও নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
ইমরান খান ও নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১৫৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নওয়াজ শরিফ কিংবা বিলাওয়াল ভুট্টো জারদারিকে আরও পেছনে ফেলে এগিয়ে গেছেন ইমরান খানের সমর্থিত স্বতন্ত্ররা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৫৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে ইমরান খানের দল পিটিআই পেয়েছে ৬২টি আসন, নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৪৬টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৩৯টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ৯টি আসন।

পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ হাজারের বেশি প্রার্থী। ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন।

তবে এবারের নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি।

নির্বাচনে না দাঁড়ালেও জনগণের মাঝে ইমরান খান ও তার দল পিটিআইয়ের বেশ প্রভাব রয়েছে। ফলে এবারের ভোটে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশ ভালো করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X